ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

৫০ হাজার ফুটবল উপহার দেওয়ার ঘোষণা মমতার

তৃতীয়বার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


তার আগে ৫০ হাজার ফুটবল উপহার দেওয়ার ঘোষণা দিলেন তিনি। কলকাতার বাংলা পত্রিকা এই সময় মঙ্গলবার এ খবর দিয়েছে। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভার নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল ‘খেলা হবে’।


খেলা হয়েছে এবং সেই খেলায় জিতেছে তৃণমূল। ফুটবলপ্রেমী মমতা তাই খুশি হয়ে রাজ্যজুড়ে ৫০ হাজার ফুটবল উপহার দেওয়ার ঘোষণা দিলেন। ১০ বছর আগে প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে মমতা রাজ্যের ফুটবল উন্নয়নে ভূমিকা রাখেন।


গড়ে তোলেন রাজ্য ফুটবল একাডেমি। মমতার বড় ভাই অজিত বন্দ্যোপাধ্যায় বলেছেন, ফুটবল তার ছোট বোনের রক্তে। চার বছর আগে কলকাতা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে ৫০ লাখ রুপি করে দিয়েছিলেন মমতা।

ads
ads
ads

Our Facebook Page

↑